Dr. A F M Khalid HossainA F M Khalid Hossain

Daily Inqilab · 17 August 2026

ইনসাফভিত্তিক রাষ্ট্র কাঠামোই আমাদের লক্ষ্য হওয়া উচিত : ড. আ ফ ম খালিদ হোসেন - দৈনিক ইনকিলাব

সাবেক ধর্ম উপদেষ্টা মাওলানা ড. আ ফ ম খালিদ হোসেন বলছেন রাসুল (সা.)-এর সীরাত যত বেশি চর্চা হবে, আমাদের হৃদয় তত বেশি আলোকিত হবে। ইসলাম আনুষ্ঠানিকতাসর্বস্ব কোনো ধর্ম নয়; সীরাতের শিক্ষা বাস্তব জীবনে ধারণ করে আমাদের জীবনধারা পরিবর্তন করতে হবে। আমাদের আচার-আচরণ দেখে অন্যান্য জাতি-ধর্মের মানুষকে শিখতে হবে।তিনি গতকাল সোমবার আহলুস সুন্নাত ওয়াল জামায়াত, চট্টগ্রামের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। নগরীর ঐতিহাসিক আন্দরকিল্লা শাহী জামে মসজিদ চত্বর অনুষ্ঠিত মাহফিলে মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সম্মানিত খতিব ও ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের বোর্ড অব গভর্নরসের সদস্য আওলাদে রাসূল (সা.) আল্লামা সাইয়েদ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল-মাদানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাহবারে বায়তুশ শরফ, চট্টগ্রাম শাহ মাওলানা আবদুল হাই নদভী। প্রধান ওয়ায়েজ হিসেবে বক্তব্য রাখেন ঢাকার প্রখ্যাত মুফাসসীরে কুরআন মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী। বিশেষ ওয়ায়েজ হিসেবে বক্তব্য রাখেন ঢাকার বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি মাওলানা আলী হাসান ওসামা।

ড. আ ফ ম খালিদ বলেন, বর্তমানে আমরা পোশাকে আশেকে রাসুলের পরিচয় দিলেও অনেকের অন্তরে রাসুল (সা.)-এর আদর্শ নেই। রাসুল (সা.)-এর সীরাত অনুসরণ করলেই কেবল সত্যিকার মুসলিম হওয়া সম্ভব। ঘরে ঘরে কুরআনের তালিম বাড়াতে হবে এবং উম্মাহর ঐক্য জোরদার করতে হবে। দ্বীনের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে উম্মাহর কল্যাণে কাজ করে যেতে হবে।তিনি আরো বলেন, এদেশের বয়স ৫৬ বছর হলেও লুটপাটের মাধ্যমে আমরা দেশকে প্রায় শেষ করে দিয়েছি। ২৮ লাখ কোটি টাকা ব্যাংকের ভল্ট থেকে বিদেশে পাচার করা হয়েছে-এমন নজির পৃথিবীর ইতিহাসে আর কোথাও নেই। সরকার আসে, সরকার যায়; কিন্তু দেশের মৌলিক কাঠামো পরিবর্তন করতে হবে। জাতি হিসেবে আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের সম্মান অর্জন করতে হলে ইনসাফভিত্তিক রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে হবে। মদীনার আদর্শভিত্তিক জীবনব্যবস্থা কায়েম না হলে দেশে প্রকৃত শান্তি ও স্থিতিশীলতা আসবে না। দলপ্রীতি থাকতে পারে, তবে দলকানা মনোভাব জাতির জন্য সুখকর নয়। কাজ করাটাই আমাদের উদ্দেশ্য হওয়া উচিত এবং ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

দুর্নীতিবিরোধী গণসমাবেশের অনুমতি না দেওয়ায় পুলিশের প্রতি রাষ্ট্র সংস্কার আন্দোলনের ক্ষোভ

কাজের গতি বাড়াতেই পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী :প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

First published in Daily Inqilab. View the original page

ইনসাফভিত্তিক রাষ্ট্র কাঠামোই আমাদের লক্ষ্য হওয়া উচিত : ড. আ ফ ম খালিদ হোসেন - দৈনিক ইনকিলাব · Dr. A F M Khalid Hossain