Dr. A F M Khalid HossainA F M Khalid Hossain

Naya Diganta · 3 March 2026

অভাবগ্রস্তদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব : সাবেক ধর্ম উপদেষ্টা - Daily Naya Diganta

সব সময়ই অভাবগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো কেবল দয়া প্রদর্শন নয়; এটি একটি নৈতিক কর্তব্য ও সামাজিক দায়িত্বও। ব্যক্তি থেকে রাষ্ট্র- সবার সমন্বিত উদ্যোগের মাধ্যমেই কেবল হতদরিদ্র ও অসহায় মানুষের জীবনমান উন্নত করা সম্ভব। তাই আমাদের উচিত সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দেয়া, যাতে একটি মানবিক ও সাম্যভিত্তিক সমাজ গড়ে ওঠে।

রোববার সাতকানিয়ার মাদার্শা ইউনিয়নের বাবুনগরে নুরে হাবিব ওয়েলফেয়ার ফাউন্ডেশন আয়োজিত ‘ইফতার সামগ্রী বিতরণ-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন এ কথা বলেন।

নুরে হাবিব ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয় ‘নুরে হাবিব ভিলা’ প্রাঙ্গণে সাংগঠনিক সম্পাদক জাবিদ আহসান খালিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সমাজকল্যাণ ফেডারেশনের মহাসচিব হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ, অধ্যাপক নঈম কাদের, বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক এবং নুরে হাবিব ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উপদেষ্টা হাফেজ নাজিম হোসেন। এ ছাড়াও আনিস চৌধুরী, কাজী এরশাদ, মো: মাহমুদ, তামিম উদ্দিন, শোয়াইব মাহমুদ, মিনহাজ উদ্দিন ও বোরহান উদ্দিন রাব্বানী প্রমুখ উপস্থিত ছিলেন।

First published in Naya Diganta. View the original page