Dr. A F M Khalid HossainA F M Khalid Hossain

Naya Diganta · 24 December 2025

সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান উন্নয়নের পূর্বশর্ত : ধর্ম উপদেষ্টা - Daily Naya Diganta

‘স্মরণাতীত কাল থেকে এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য পরিবেশ বিরাজমান। তবে সমাজের কিছু মানুষ নিজেদের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। সরকার আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করেছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সরকার সকলের নিরাপত্তায় বদ্ধপরিকর।’

সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানকে উন্নয়ন ও টেকসই সমাজের পূর্বশর্ত এমন মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর নীলক্ষেতে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির (এনএপিডি) অডিটেরিয়ামে প্রজেক্ট ম্যানেজার ও এক্সিকিউটিভদের জন্য বিশেষ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট কর্তৃক বাস্তবায়িত মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ আয়োজন করা হয়।

ধর্ম উপদেষ্টা বলেন, স্মরণাতীত কাল থেকে এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য পরিবেশ বিরাজমান। তবে সমাজের কিছু মানুষ নিজেদের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। সরকার আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করেছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সরকার সকলের নিরাপত্তায় বদ্ধপরিকর।

ধর্ম উপদেষ্টা আরো বলেন, দেশের প্রান্তিক জনগোষ্ঠী ও সুবিধাবঞ্চিত নারী-শিশুদেরকে উন্নয়নের মূল স্রোতধারায় আনতে ধর্মবিষয়ক মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের পাশাপাশি মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের মাধ্যমে নৈতিক ও আধুনিক শিক্ষা দেয়া হচ্ছে।

এ প্রকল্পগুলোকে যথাযথভাবে বাস্তবায়নের জন্য তিনি প্রকল্প সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করেন।

এছাড়া, প্রকল্পের অর্থ যাতে যেনতেনভাবে ব্যয় না হয় সে বিষয়ে সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

First published in Naya Diganta. View the original page