Daily Inqilab · 31 January 2026
যাকাত না দেওয়ার মানুষদের ঈমান প্রশ্নবিদ্ধ: ধর্ম উপদেষ্টা - দৈনিক ইনকিলাব

ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন বলেছেন, দেশের অনেক মানুষ যাকাত না দেওয়ায় তাদের ঈমান প্রশ্নবিদ্ধ। তিনি বলেন, কোরআন ও হাদিস অনুযায়ী যাঁরা যাকাত দেন না, তারা প্রকৃত বিশ্বাসী নন, বরং মোনাফেকের পর্যায়ে। যারা নিয়মমাফিক যাকাত দেন, তাদেরকে তিনি পাক্কা ঈমানদার হিসেবে উল্লেখ করেন।
শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর অফিসার্স ক্লাবে চতুর্দশ যাকাত ফেয়ার-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ড. খালিদ হোসেন বলেন, সরকারিভাবে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে যাকাত আহরণ করা হলেও পরিমাণ অনেক কম। বর্তমান আহরণ প্রায় ১১ কোটি টাকা, যার ৮০ শতাংশ জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে বিতরণ করা হয়, বাকিটা কেন্দ্রীয়ভাবে। তবে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (CZM) এই ক্ষেত্রে অনেক এগিয়ে আছে।
তিনি আরও সতর্ক করেন, “ধনী ব্যক্তিরা যাকাত ক্যালকুলেশন না করে দেন না; কিন্তু এর জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। যাকাত না দেওয়ার শাস্তি ভয়াবহ।”
ড. খালিদ হোসেন দেশের যৌনকর্মীদের উদাহরণ দিয়ে বলেন, তাদেরকে অন্নসংস্থান ও কর্মসংস্থানের মাধ্যমে মূলধারার জীবনে ফিরিয়ে আনা সম্ভব। তিনি বলেন, “যাকাতের সঠিক ব্যবহার দিয়েই দারিদ্র্য বিমোচন সম্ভব।”
অতএব, তিনি প্রস্তাব করেন রাষ্ট্রীয়ভাবে যাকাত প্রাতিষ্ঠানিক রূপ দিলে এটি দারিদ্র্য দূরীকরণে কার্যকর ভূমিকা রাখতে পারে।
দুর্নীতিবিরোধী গণসমাবেশের অনুমতি না দেওয়ায় পুলিশের প্রতি রাষ্ট্র সংস্কার আন্দোলনের ক্ষোভ
কাজের গতি বাড়াতেই পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী :প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
First published in Daily Inqilab. View the original page
