Daily Inqilab · 4 April 2025
বিগত দিনে মানুষ ভোট দিতে পারে নাই : ধর্ম উপদেষ্টা - দৈনিক ইনকিলাব

ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ.ফ.ম খালিদ হোসেন বলেছেন, বিগত দিনে মানুষ ভোট দিতে পারে নাই। আমরা একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে চাই।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুরের পূর্ব পালেগ্রাম এক ঈদ পুনর্মিলনী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।
এসময় তিনি হানাহানি ও জুলুম পরিহারের আহ্বান জানিয়ে বলেন, আজ আপনি জুলুম করলে কালকে আপনাকেও জুলুমের শিকার হতে হবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাইয়েদ আহসান খালিদের সভাপতিত্বে মসজিদ-মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি এসএম শোয়াইবুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী উপজেলার ইউএনও জামশেদুল আলম, বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম, চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এবং উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ।
বক্তব্য রাখেন বাঁশখালী উপজেলার সাবেক চেয়ারম্যান মাওলানা জহিরুল ইসলাম, কালীপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম, জামায়াত নেতা এনামুল হক জিহাদী, হেফাজত নেতা মাওলানা কারী ফজলুল করিম জিহাদী, মাওলানা মীর আহমদ, মাওলানা আহমদ নজীর, মোহাম্মদ সেলিম প্রমুখ।
দুর্নীতিবিরোধী গণসমাবেশের অনুমতি না দেওয়ায় পুলিশের প্রতি রাষ্ট্র সংস্কার আন্দোলনের ক্ষোভ
কাজের গতি বাড়াতেই পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী :প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
First published in Daily Inqilab. View the original page
