Dr. A F M Khalid HossainA F M Khalid Hossain

Daily Inqilab · 27 July 2025

ওলামায়ে কেরামের সামনে অবারিত সুযোগ এনে দিয়েছে জুলাই বিপ্লব: ধর্ম উপদেষ্টা - দৈনিক ইনকিলাব

ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, জুলাই বিপ্লব (২০২৪) ওলামায়ে কেরামের সামনে একটি অবারিত সুযোগ এনে দিয়েছে। এই সুযোগ যেন হাতছাড়া না হয়ে যায়।

তিনি বলেন, সরকার, প্রশাসন, বিচার বিভাগসহ রাষ্ট্রের প্রতিটি সেক্টরে ওলামায়ে কেরামকে অংশীদারিত্ব নিশ্চিত করার জন্য নিজেদেরকে সুযোগ্যরূপে গড়ে তুলতে হবে। তাহলেই আমরা এদেশে কোরআন সুন্নাহর আদর্শ বাস্তবায়ন করতে পারব। তিনি আরো বলেন, আমাদের সভ্যতা-সংস্কৃতি ও ইতিহাস ঐতিহ্যের ভিত্তিতে এই দেশে আইন প্রণীত হতে হবে। সেক্ষেত্রেও ওলামায়ে কেরামের ভূমিকা অনস্বীকার্য। তারা যত সঙ্ঘবদ্ধ এবং শক্তিশালী হবেন, তত বেশি সমাজ তাদের দ্বারা উপকৃত হবে।

শনিবার (২৬ জুলাই) নয়াপল্টনস্থ জোনাকী কনভেনশন হলে বাংলাদেশ মুসলিম কাউন্সিলের উদ্যোগে ৩১৩ মাশায়েখে বাংলাদেশ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে অনুষ্ঠিত জাতীয় কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এসব কথা বলেন। সংগঠনের সভাপতি মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ূবীর সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ডঃ মাহদী আমীন, পাকিস্তানে বিখ্যাত আলেম মুফতি তারেক মাসউদ, হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক, হেফাজতে ইসলামের নেতা প্রিন্সিপাল মুফতি মিজানুর রহমান চৌধুরী পীর সাহেব দেওনা, বেফাকের মহাসচিব মুফতি মাহফুজুল হক, মুফতি হারুন ইজহার, হাটহাজারী মাদরাসার মুহতামিম মাওলানা খলিল আহমেদ কোরাইশি, মাওলানা সালাউদ্দিন পীর সাহেব নানুপুর, মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, মুফতি জসিমউদ্দিন হাটহাজারী, মুফতি কেফায়েতুল্লাহ হাটহাজারী, মাওলানা নাজমুল হাসান কাসেমী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা লোকমান মাজহারী, মুফতি মুনির হোসাইন কাসেমী, মুফতি সাখাওয়াত হোসাইন রাজী, মাওলানা হাসান জামিল, জাগ্রত কবি মুহিব খান, মাওলানা রশিদ বিন ওয়াক্কাস, সৈয়দ এসাহাক মোহাম্মদ আবুল খায়ের, মুফতি রেজাউল করিম আবরার, মুফতি মাসউদুল করিম ও মুফতি কেফায়েতুল্লাহ আজহারি।

অনুষ্ঠানে মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবীকে সভাপতি, মাওলানা আহমদ আলীকে সিনিয়র সহ-সভাপতি ও মুফতি লুৎফুর রহমান ফরায়েজীকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ মুসলিম কাউন্সিলের ২২৭ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

দুর্নীতিবিরোধী গণসমাবেশের অনুমতি না দেওয়ায় পুলিশের প্রতি রাষ্ট্র সংস্কার আন্দোলনের ক্ষোভ

কাজের গতি বাড়াতেই পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী :প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

First published in Daily Inqilab. View the original page