Daily Inqilab · 1 September 2025
মুসলিম উম্মাহর কল্যাণে একত্রে কাজ করতে পারে বাংলাদেশ-পাকিস্তান :হাইকমিশনারের সাথে বৈঠকে ধর্ম উপদেষ্টা - দৈনিক ইনকিলাব

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের নবনিযুক্ত হাইকমিশনার ইমরান হায়দার। গতকাল বিকালে সচিবালয়ে উপদেষ্টার অফিস কক্ষে এ সাক্ষাতে তাঁরা দু’দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। ধর্ম উপদেষ্টা বলেন, বাংলাদেশ ও পাকিস্তান এ দুটি বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের মধ্যে শিক্ষা, বাণিজ্য, তথ্যপ্রযুক্তি, মানব সম্পদ উন্নয়ন প্রভৃতি বিষয়ে পারস্পরিক সহযোগিতার ব্যাপক সুযোগ রয়েছে। মুসলিম উম্মাহর কল্যাণ, ইসলাম ধর্মীয় শিক্ষা ও দক্ষিণ এশীয় দেশগুলোর মানুষের জীবনমান উন্নয়নে এ দুটি দেশ একত্রে কাজ করতে পারে। তবে পারস্পরিক সম্মান, মর্যাদা ও সৌহার্দ্যরে ভিত্তিতেই এসব বিষয়কে এগিয়ে নিতে হবে।
ধর্ম উপদেষ্টা বলেন, পাকিস্তানের খ্যাতনামা বিশ্ববিদ্যালয় ও বৃহৎ মাদরাসাগুলোতে এদেশের শিক্ষার্থীদেরকে বৃত্তি প্রদানের ব্যবস্থা করা হলে তারা উচ্চ শিক্ষার সুযোগ পাবে। কুরআন শিক্ষা, হাদিস শিক্ষা, ফিকহ, উসূলে ফিকহ, আকিদা, আখলাক, তথ্য-প্রযুক্তি প্রভৃতি বিষয়ে এদেশের শিক্ষার্থীদেরকে বৃত্তি প্রদান করা এদেশের মাদরাসা শিক্ষার্থীরা উপকৃত হবে। এতে দু’দেশের পারস্পরিক সম্পর্ক দৃঢ় ও শক্তিশালী হবে। এর আগে উপদেষ্টা পাকিস্তানের নয়া হাইকমিশনারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং বাংলাদেশে দায়িত্ব পাওয়ায় তাঁকে অভিনন্দন জানান। এ সময় ধর্মসচিব একেএম আফতাব হোসেন প্রামানিক উপস্থিত ছিলেন।
দুর্নীতিবিরোধী গণসমাবেশের অনুমতি না দেওয়ায় পুলিশের প্রতি রাষ্ট্র সংস্কার আন্দোলনের ক্ষোভ
কাজের গতি বাড়াতেই পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী :প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
First published in Daily Inqilab. View the original page
